ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা মেরে ৭ জন মানুষ হত্যার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে ১ লক্ষ টাকা পুরুষ্কার ঘোষণা করেছে কুমিল্লা জেলা পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেছেন- ‘হামলাকারীদের দুর্বৃত্ত-সন্ত্রাসী যাই বলা হোক, এটি একটি হত্যাকান্ড। এ ঘটনায় হত্যাকান্ডের অভিযোগেই ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য যে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী ) ভোররাত পৌণে ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারিরা। এ সময় ঘটনাস্থলে ৭ জন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২৬ জন ।


















































