বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » নিহতদের স্বজনদের ১০ হাজার টাকা, আহতদের ৫ হাজার টাকা করে সাহায্য প্রদানের ঘোষণা জেলা প্রশাসনের


নিহতদের স্বজনদের ১০ হাজার টাকা, আহতদের ৫ হাজার টাকা করে সাহায্য প্রদানের ঘোষণা জেলা প্রশাসনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় নিহত ৭ জন যাত্রীর স্বজনদের ১০ হাজার টাকা এবং এ ঘটনায় আহতদের পরিবারকে চিকিৎসা ব্যয় হিসেবে ৫ হাজার টাকা করে প্রদান করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল এ বিষয়টি নিশ্চিত করে জানান, আমি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল যাচ্ছি। এখন হতাহতদের পরিবারের কাছে অর্থ তুলে দেয়া হবে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতাহতদের পরিবারকে আরো আর্থিক সাহায্য প্রদান করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি