সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বোম্বে ভেলভেটে আনুশকাকে যেমন দেখাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

anushka_bg_861875033

বিনোদন ডেস্ক

কোহলের মায়া মাখানো চোখ। গাঢ় রঙে রাঙানো ঠোঁট। ‘ভিনটেজ’ কায়দায় বাঁধা চুল। হাতে মাইক। ‘বম্বে ভেলভেট’ ছবির ‘নতুন লুক’ এ এমনটাই দেখাচ্ছে অনুশকা শর্মাকে। নায়িকার এই নয়া অবতার প্রকাশ করেছেন নির্মাতারা।

ছবিতে অনুশকার চরিত্র জ্যাজ-শিল্পীর। এক নাইট ক্লাবে গান করে। রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক ঘনিয়ে ওঠে। রণবীর এবং অনুশকা  ছাড়াও ‘বম্বে ভেলভেট’ ছবিতে গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করবেন কে কে মেনন এবং করণ জোহর। ছবিটিেএ বছরের ১৫ মে মুক্তি পাবার কথা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি