ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি শাহাবউদ্দিন পাটোয়ারিকে উপজেলার পৌর এলাকার চান্দিশকরা গ্রামের নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সাদা পোষাকধারি একটি দল।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টায় তাকে আটক করা হয়।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বাংলানিউজকে জানান, এ বিষয়ে আমরা কিছু জানিনা।
এ বিষয়ে জানতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।
তবে শাহাবউদ্দিন পাটোয়ারির মা সাকিনা বেগম জানান, পুলিশ পরিচয়ে আমার ছেলেকে নিয়ে গেছে।

















































