বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে বিএনপি-জামায়াতের ২ কর্মী পেট্রোলবোমাসহ আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা-নোয়াখালী সড়কের কুমিল্লার নাঙ্গলকোটের তুগুরিয়া এলাকায় মোটরসাইকেল আরোহী বিএনপি-জামায়াতের ২ কর্মীকে একটি পেট্রোলবোমাসহ ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) ভোররাত সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
আটক হওয়া দুইজন হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির জাফর আহমেদের ছেলে নজরুল ইসলাম ফয়েজ (৩৬) এবং লাকসাম উপজেলার রাজাপুর গ্রামের গোলঅম মোস্তফার ছেলে মোঃ মনিরুল ইসলাম( ৩৫) । ফয়েজ বিএনপি কর্মী ও মনিরুল ইসলাম জামায়াত কর্মী বলে জানা গেছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুগুরিয়া বাজারে নাশকতার চেষ্টাকালে স্থানীয় জনতা তাদেরকে আটক করে গণপিটুনি দিয়ে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২ ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি