বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে বিএনপি-জামায়াতের সাথে আ’লীগের সংঘর্ষ, ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সাথে আ’লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লক্ষণপুর বাজারে প্রথমে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সাথে ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীর সংঘর্ষ বাধেঁ। পরে বিএনপি-জামায়াতের সাথে আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঘন্টাব্যাপি কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়।
খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি