তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ভাটপাড়া এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী স্বপন (৩৯) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েক রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে ।
নিহত স্বপন উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার উত্তর রামপুর গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগ নেতা মোস্তাক হত্যাসহ ২৮ টি মামলার আসামি ছিলেন।
রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোররাত আড়াইটায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সে নিহত হয়। রাত ৩ টায় পুলিশ কুমেক হাসপাতাল মর্গে মরদেহটি দিয়ে যায়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরে বিস্তারিত জানাবো ।

















































