বুধবার,২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাষ্ট্রপতির দেখা পাননি নাগরিক দল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৫

 

a2
নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি এডভোকেট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন।

তবে বঙ্গভবন থেকে সাক্ষাতের বিষয়ে ইতিবাচক সাড়া পাননি তারা।

সাক্ষাতে ইচ্ছুক নাগরিক সমাজের ১২ সদস্যের এ প্রতিনিধি দলে আরো ছিলেন-অর্থনীতিবিদ রেহমান সোবহান, শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী ও অর্থনীতিবিদ অধ্যাপক সাইদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, ইতিপূর্বে গত ৫ই জানুয়ারি নির্বাচনের পূর্বে সৃষ্ট রাজনৈতিক সঙ্কটের সময়ও নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সময় তারা সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতি এডভোকেট মো. আবদুল হামিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি