রেজাউল করিম রাসেলঃ
কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ের কাবিলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে আনসার সদস্যরা।
রবিবার (০৯ ফেব্রুয়ারী) রাতে বোমাগুলো উদ্ধার করা হয়।
কুমিল্লা আনসার সার্কেল এডজিমেন্ট নুরুল আবসার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

















































