শরীফ আহমেদ খান জুয়েল
দেবিদ্বারের ধামতী ইউনিয়নে সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। দক্ষিন দেবিদ্বার সুলতান পুর শিল্প অঞ্চল উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ১৩ নং উত্তর ধামতী ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে মো. নজরুল ইসলাম (ড্রাইভার)’কে সভাপতি, মো. সিরাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ সংগ্রাম পরিষদ গঠন করা হয়। গত বৃহস্পতিবার সকাল ১১ টায় ধামতী ইউনিয়নে মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সংগ্রাম পরিষদের আহবায়ক শ্রমিক নেতা মো.মমতাজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- মো.আলী আহাম্মদ, মো. রাজ মিয়া, মহিলা নেত্রী মোসা.রাবিয়া বেগম।

















































