কাজী জাফর উল্লাহ আজাদ
চান্দিনা উপজেলা সদরের মধ্য বাজার এলাকায় জনতা ব্যাংক সংলগ্ন বাবুন চৌধুরী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৩টি ব্যবসায় প্রতিষ্ঠান ও ৩টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চান্দিনা ফায়ার স্টেশন তাতক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে। পরে কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার স্টেশনের দমকল কর্মীরাও আগ্নিকান্ড নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী, পুলিশ ও বিজিবি’র সহায়তায় আগুন নিভাতে সম হয় দমকল কর্মীরা। ততক্ষণে সবকিছু ভষ্মিভূত হয়ে যায়। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। অগুন লাগার রহস্য এখনো ইদঘাটন করা যায়নি তবে চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) মো. আলী আফরোজ কে আহবায়ক করে ০৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।চান্দিনা বাজার বণিক সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. এরশাদ আলি ভূইয়া ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম কমিশনার জানান, অগ্নিকান্ডে আরিফ হোসেনের মালিকানাধীন সুফিয়া বস্ত্রালয়ের ৮লাখ, অপু’র মালিকানাধীন পপুলার হার্ডওয়্যারের ৬ লাখ টাকা, সুমন এর মালিকানাধীন মাহি ব্যাগ হাউস এর ৯ লাখ, রফিক এর মালিকানাধীন রফিক সুজ এর ৯ লাখ, মামুন এর মালিকানাধীন মামুন কসমেটিক্স এর ৬ লাখ, জামাল এর মালিকানাধীন জামাল কসমেটিক্স এর ৫ লাখ, অহিদ মিয়ার মালিকানাধীন আরাফাত সুজের ৯ লাখ, মামুন এর মালিকানাধীন মামুন সুজ এর ৮ লাখ, এরশাদ এর মালিকানাধীন এরশাদ সুজ এর ৯ লাখ, তোফায়েল এর মালিকানাধীন ওরনা হাউজ এর ৩ লাখ, আলী আকবর এর মালিকানাধীন মুসলিমা বস্ত্রালয় এর ৩ লাখ, শাহনেওয়াজ এর মালিকানাধীন তমা ফ্যাশন এর ৭ লাখ, আলমগীর এর মালিকানাধীন নাহিদা ফ্যাশন এর ৩ লাখ, অমর এর মালিকানাধীন লন্ড্রি’র ৫ লাখ, সালাম এর মালিকানাধীন সাইফ স্টেশনারী’র ৫ লাখ, ফারুক এর মালিকানাধীন মেরী কসমেটিক্স এর ৭ লাখ, হেলাল এর মালিকানাধীন মা জননী সুজ এর ৬ লাখ, আবদুল খালেক এর মালিকানাধীন রাফী সুজ এর ৬ লাখ, লিটন এর মালিকানাধীন ঐশী সুজ এর ৬ লাখ, ডা. শহীদ এর মালিকানাধীন মাষ্টার হোমিও এর ৩ লাখ, পরিমল এর মালিকানাধীন পরিমল সুজ এর ৭ লাখ, শরীফ এর মালিকানাধীন সূচী কসমেটিক্স এর ৭ লাখ, জাহিদ এর মালিকানাধীন মা তৈয়েবী কসমেটিক্স এর ৭ লাখ, শামীম এর মালিকানাধীন জাহানারা সুজ এর ৫ লাখ, আখতার এর মালিকানাধীন রেজভিয়া কসমেটিক্স এর ৮ লাখ, ফরহাদ এর মালিকানাধীন শাওন সুজ এর ৮ লাখ, জয়নাল এর মালিকানাধীন সরকার সুজ এর ৫ লাখ, আলী হোসেন এর মালিকানাধীন আরাফাত কসমেটিক্স এর ৭ লাখ, মো. সবুজ এর মালিকানাধীন আমেনা বস্ত্রবিতান এর ২ লাখ,লিটন এর মালিকানাধীন নীলীকা ফ্যাশন এর ৩ লাখ,মো. আক্তার এর মালিকাধীন গাউছিয়া কসমেটিকস এর ৫ লাখ, মো. আবদুস সালাম এর মালিকানাধীণ সাঈদ কনফেকশনারির ৪ লাখ, সোহেল এর মালিকানাধীন সোহেল সুজ এর ৮ লাখ, শাহনেওয়াজ চৌধুরীর বাড়ির ২০ লাখ, বাবুন চৌধুরীর বাড়ির ২০ লাখ, রাতেন চৌধুরীর বাড়ির ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।চান্দিনা ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার ইয়াছিন প্রধানীয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চান্দিনা, কুমিল্লাা ও দাউদকান্দি ফায়ার স্টেশনের দমকল কর্মীরা দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।আগুন লাগার কারন এখনো নির্ণয় করা যায়নি। এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী,উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মো. আলী আফরোজ, পৌর মেয়র শাহ্ মোহাম্মদ আলমগীর খান, চান্দিনা থানার অফিসার ইন চার্জ গোলাম মোর্সেদ, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, চান্দিনা বাজার বনিক সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. ইরশাদুল হক ভ’ইয়া, সাধারন সম্পাদক মো. মফিজুল ইসলাম কমিশনার , ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক কাজী জাফর উল্লাহ আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও আগুন নিভানোর কাজে সহযোগিতা করেন এবং আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


















































