মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
বৃহস্পতিবার ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার- ২০১৪ ইং’র সেরা ডিজিটাল থানা হিসেবে পুরস্কৃত হয়েছে দেবিদ্বার থানা। সেরা ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র আইসিটি এ্যাওয়ার্ড পুরস্কার অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে ওই পুরুস্কার প্রদান করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার- ২০১৪ ইং’র সেরা ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র আইসিটি এ্যাওয়ার্ড সম্মাননা পুরস্কার প্রদান করেন প্রধান মন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। সজিব ওয়াজেদ জয়ের হাত থেকে ওই সম্মাননা পুরস্কার গ্রহন করেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান।
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার- ২০১৪ইং’র সেরা ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র আইসিটি য়্যাওয়ার্ড সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এম.পি’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি, ও (কুমিল্লা-৪) দেবিদ্বার আসনে নির্বাচিত সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, বেসিস’র সভাপতি শামীম আহসান ও সরকারী- বেসরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃর্ন্দ।
আইসিটি এন্ড টেলিকম’র আওতায় ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র সেরা ডিজিটাল থানা হিসেবে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে দেবিদ্বার থানা। ওই সেরা তালিকায় সারা দেশ থেকে ৭ বিভাগের ৭টি থানাকে নির্বাচন করা হয়েছে। আইটিসি’র কর্মকান্ডে চট্রগ্রাম বিভাগে দেবিদ্বার থানাকে সেরা তালিকায় অন্তর্ভূক্ত করা হয়। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পুলিশ হেডকোয়াটর থেকে এক ফ্যাক্স বার্তায় ওই তথ্য জানানো হয়।
আইসিটি এন্ড টেলিকম’র দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ পুলিশ বিভাগের প্রধান কার্যালয়ে অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম ভূইয়া কর্তৃক ১০ ফেব্রুয়ারী স্বাক্ষরিত তথ্য ও প্রযুক্তি বিভাগের ১৪/১৪৪ নং স্মারকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় আরো উল্লেখ করা হয়,- ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ উপলক্ষে গঠিত আইসিটি য়্যাওয়ার্ড কমিটিরি ক্যাটাগরি ও সাব ক্যাটাগরির আলোকে সেরা ডিজিটাল থানা হিসেবে ‘দেবিদ্বার থানাকে’ মনোনীতি করা হয়েছে। উক্ত থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমানকে আগামী ১২ ফেব্রুয়ারী (আজ বৃহস্পতিবার) ঢাকা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র আইসিটি য়্যাওয়ার্ড পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহন করার আহবান জানান।
অপর এক ফ্যাক্স বার্তায় জানানো হয়- চলতি বছরের ২৭ জানুয়ারী ও ২৯ জানুয়ারী দু’দফা বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সেরা ডিজিটাল থানা নির্বাচন করা হয়। ক্যাটাগরি ও সাব ক্যাটাগরির ওয়ান চেম্পিয়ন ই-গভর্নেন্স এবং নির্বাচন প্রক্রিয়া/পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদর দপ্তরে মূল্যায়ন তালিকায় ৭বিভাগের ৭টি সেরা ডিজিটাল থানা নির্বচন করা হয়। ডিজিটাল থানা নির্বাচনে ২০১৪সালের কার্যক্রম, উদ্যোগ, উদ্ভাবন ইত্যাদি পারফর্মেন্স, মাঠ প্রশাসনে- মাঠ পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগের ক্ষেত্রে গতিশীল নেতৃত্ব প্রদান তথা প্রযুক্তি ভিত্তিক নাগরিক সেবা প্রদানে উদ্ভাবনী প্রয়াস ও উদ্যোগ, তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের পরিমান/সংখ্যা মান এবং ই-সেবা উন্নয়নে বিশেষ কৃতিত্ব বা অবদানের উপর ভিত্তি করে ওই নির্বাচনী তালিকা প্রনয়ন করা হয়।
আইসিটি এন্ড টেলিকম’র আওতায় ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র সেরা ডিজিটাল থানা হিসেবে চট্রগ্রাম বিভাগে সেরা দেবিদ্বার থানা ছাড়াও অন্যান্য বিভাগে যেসকল সেরা ডিজিটাল থানা হিসেবে নির্বাচিত হয়েছে, সেগুলো হলো- ঢাকা বিভাগে ঢাকা জেলার সাভার মডেল থানা, খুলনা বিভাগে যশোর জেলার কোতয়ালী থানা, রজশাহী বিভাগে বগুড়া জেলার কাহালু থানা, সিলেট বিভাগে সিলেট জেলার (এসএসপি) কোতয়ালী থানা, বরিশাল বিভাগে ভোলা জেলার ভোলা মডেল থানা, রংপুর বিভাগে ঠাকুর গাঁও জেলার সদর থানা। একই নিয়মে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক ৭বিভাগে ৭জন সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৭জন সেরা সহকারী কমিশনার ভূমি নির্বাচন করা হয়।
এদিকে দেবিদ্বার থানার অফিসার ইনর্চা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, বাংলাদেশে সেরা ৭টি থানার একটি দেবিদ্বার থানা। এটা অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আমি গর্বিত আমার কর্মথানা এতবড় সম্মাননা পেয়েছে। এ সম্মাননা দেবিদ্বারের জণগনের ।


















































