শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারকে অসহযোগ আন্দোলনের হুমকি বিএনপির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৫

salauddin_118517_0

পূর্বাশা ডেস্কঃ
অবৈধ সরকারের শ্বেতসন্ত্রাসের বিরুদ্ধে জনগণ অচিরেই অবৈধ সরকারের বিরুদ্ধে আইন অমান্য ও অসহযোগ আন্দোলন শুরু করতে বাধ্য হবে বলে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আ্হমেদ।

শুক্রবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি সরকারকে অসহযোগ আন্দোলনের এই হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, “ অবৈধ, অনির্বাচিত, দখলবাজ আওয়ামী সরকার রাষ্ট্রশক্তির চুড়ান্ত অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশ নামের এই জনপদকে অবরুদ্ধ করে রেখেছে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী নেতা-মন্ত্রীরা প্রকাশ্য জনসমাবেশে আন্দোলনকারীদের এনকাউন্টার এবং ক্রসফায়ারে হত্যা করার প্রকাশ্য ঘোষণা দিয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর বড় কর্তারাও প্রকাশ্যে সভা-সমিতি করে ক্রসফায়ারে হত্যার কৃতিত্ব দাবী করে বেড়াচ্ছেন। এসমস্ত বিকৃত মস্তিস্কের নেতা-মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের ভবিষ্যত পরিণতি গণকারফিউ এবং গণপিটুনিতে নির্ধারিত হওয়ার সমূহ সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। এ ধরণের মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য দাম্ভিক ঘোষণা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা হবে।

কয়েকদিন আগে পুলিশ ক্রসফায়ারে হত্যা করে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে। তাকে হত্যা করেও ক্ষান্ত হয়নি, এবার তার পিতা-মাতা-অন্ত:স্বত্তা স্ত্রী ও শ্বাশুড়ীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে ছাত্রদল নেত্রী নিশিতাকে। তাদের অপরাধ তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে এসেছিলেন। এছাড়া গ্রেফতার করা হয়েছে গাজীপুরের সিটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নানকে। আমরা এজাতীয় বেআইনী ও ঘৃন্য গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং তাদের নি:শর্ত মুক্তি দাবি করেন সালাহ উদ্দিন আহমেদ।

যুগ্ম মহাসচিব বলেন, সরকার হত্যা-নির্যাতনের উš§ত্ততায় মূলত: জনগণকে আতঙ্কিত করে তুলে রাষ্ট্রক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিরোধী দলের নেতা-কর্মীসহ নির্বিচারে মানুষ হত্যা, গুম, অপহরণ ও গণগ্রেফতার করে মূলত: সরকার নিজের নিরাপদ অবতরণের পথকেই ক্রমশ: সংকুচিত করে যাচ্ছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, এখনও সময় আছে, ফ্যাসিবাদী একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েমের উš§াদনা ও ব্যর্থ প্রচেষ্টা থেকে সরে এসে গণদাবী মেনে নিয়ে দ্রুত পদত্যাগ করে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পূণ:প্রতিষ্ঠায় সহযোগিতা করেন। অন্যত্থায় গণআন্দোলনে পতনের পর গণরোষে নিপতিত হয়ে পরিণাম শুভ হবে না। ইতিহাস তাই সাক্ষ্য দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি