পূর্বাশা ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ফোন করেন।
ফোনালাপে রাজনৈতিক কোনো বিষয় স্থান পেয়েছে কিনা জানা যায়নি।
প্রথমে নরেন্দ্র মোদির পিএস-টু প্রধানমন্ত্রীর একজন এডিসিকে ফোন করেন। পরে দুই প্রধানমন্ত্রী কথা বলেন।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে টুইট করেছেন। তাতে তিনি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া দক্ষিণ এশিয়ার চারটি দেশের নেতাদের সাথে টেলিফোনে কথা বলার বিষয়ে লিখেছেন।
তারা একে অপরের দেশের ক্রিকেট দলের সাফল্য কামনা করেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণির সাথে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
























































