শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙ্গুনিয়ায় পিকআপ ভ্যানে পেট্রোলবোমায় চালকসহ দগ্ধ ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৫

 

ctg_map_bbnn_214336221

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের অবরোধ-হরতাল চলাকালে রাঙ্গুনিয়ায় একটি পিকআপ ভ্যানে পেট্রোলবোমা হামলায় চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার রাতে রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা ইউনিয়নের মহাজন বতটল এলাকায় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

দগ্ধরা হলেন- পিকআপ ভ্যানের চালক মো. আলী হোসেন(৪৫), গাড়িতে থাকা শ্রমিক মো. সেলিম(৪০) ও দুলাল মিয়া। তাদের রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, রাঙ্গুনিয়ার মহাজন বটতল এলাকায় পিকআপ ভ্যান লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে গাড়িতে আগুন ধরে গেলে চালক ও দুই শ্রমিক দগ্ধ হন। তাদের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি