শুক্রবার,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই নেত্রীর তুলনা, এটা কেমন অবিচার?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৫

images10

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘অনেকে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দুই দলের নেত্রীকে এক করে ফেলেন। এটা কেমন অবিচার? আমরা যেখানে দেশকে এগিয়ে নিচ্ছি, সেখানে অন্যজন ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অথচ আপনারা দোষারোপের সময় দুইজনকেই এক করে ফেলেন, এ কেমন কথা!’

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ১৫ বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেয়া হয় একুশে পদক। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেদিন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে সেদিন থেকেই হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। আন্দোলনের নামে এ হরতাল মূলত পরীক্ষার্থীদের বিরুদ্ধেই। কারণ শিক্ষার প্রতি তাদের দরদ নেই। তারা চায় না জাতি শিক্ষিত হোক।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, প্রযুক্তি, খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা, বিদ্যুৎ, খেলাধুলা ও মানুষের জীবন-যাত্রার মানোন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘যখন দেশের মানুষ সুন্দর ও সাচ্ছন্দ্যপূর্ণ জীবনের স্বপ্ন দেখা শুরু করেছে তখন সে স্বপ্নকে পুড়িয়ে দেয়া এ কেমন আন্দোলন?’

গোপন জায়গা থেকে আন্দোলনের ঘোষণা দিয়ে মানুষ হত্যা করার দুর্বৃত্তায়ন থেকে দেশকে রক্ষা করতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী একুশে পদক পাওয়া ব্যক্তিদের ধন্যবাদ জানান এবং তাদের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি