শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিস্তা নিয়ে আমার ওপর আস্থা রাখুন : মমতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৫

mamata_37019

ডেস্ক রিপোর্টঃ

তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জনগণকে তার ওপর আস্থা রাখতে বলেছেন। তিনি বলেন, এটা আমাদের-আপনাদের সবার সমস্যা। এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে ‘বৈঠকি বাংলা আড্ডা’য় মমতা বন্দ্যোপাধ্যায় এ সব কথা বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকের মনে প্রশ্ন আছে তিন্তা নিয়ে। আমার ওপর আস্থা রাখুন। ভরসা রাখুন। আমাদের কিছু সমস্যা আছে। আপনাদেরও কিছু সমস্যা আছে। এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করব। আমি নিশ্চিত, এ বিষয়ে আলোচনা করব। শুধু তিস্তা কেন গঙ্গা, পদ্মা, মেঘনা নিয়ে আমরা ভাগাভাগি হতে দেব না। বিষয়টি আমাদের ওপরই ছেড়ে দিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি