
ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর শিল্পনগরী মোসাফফাহ ৭নং প্রথম গলিতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭ বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহতদের ১০ জনের লাশ আবুধাবী শেখ খলিফা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাদেরকে ডিএনএ টেস্ট করে পরিচয় সনাক্ত করা হবে বলেন জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন জানান, ওই ভবনের নিচে রেস্টুরেন্ট ও গাড়ির টায়ারের দোকানের উপরে বাসস্থানে সবাই ঘুমিয়ে ছিলেন। নিহতদের কয়েকজন ভারতীয় নাগরিক বাকি বেশির ভাগ বাংলাদেশির বাড়ি চট্টগ্রামের রাউজানে। আহতদেরকে আবুধাবী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গাড়ীর টায়ার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও জানান তারা।
আবুধাবিতে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তা আমানুল্লাহ হাসপাতাল গিয়ে মৃতদেহগুলো দেখেছেন। কিন্তু সেগুলো এতোটাই দগ্ধ যে শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরে পরিচয় শনাক্ত করা হবে।























































