
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
মাথায় জাতীয় পতাকা বেধেঁ ভারতীয় হিন্দি গানের মিউজিকে রাত-ভর নেচে-গেয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মহান বিজয় দিবস উদযাপন করতে দেখা গেছে যুবক-তরুনদের। ধীরেন্দ্রনাথ দত্ত, সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেক শহীদের আতœত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে মায়ের ভাষা বাংলা । বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সারা বিশ্ব গভীর সম্মান ও ভাবগাম্ভীর্য্যরে সাথে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করছে । আর এই মহান ভাষা দিবসে রাতভর ভারতীয় গানের মিউজিকে জাতীয় পতাকা মাথায় বেধেঁ নাচানাচি করে মহান ভাষা দিবসকে অপমানের পাশাপাশি ভাষা শহীদদেরও অপমান করা হচ্ছে। এভাবে এ সংস্কৃতি চলতে থাকলে মহান ভাষা দিবসের তাৎপর্য ভুলে যাবে নতুন প্রজন্ম। এতে করে মহান ভাষা দিবস যেমন কলুষিত হবে তেমনি অসম্মান জানানো হবে ভাষা শহীদ ও তাদের পরিবার-পরিজনদের। মহান ভাষা দিবসে এমন কুরুচিপূর্ণ গানে নাচানাচি, মাইকে উচ্চস্বরে ভারতীয় গান সম্প্রচার সমাজের বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কুমিল্লা নগরীর নুরপুর, বজ্রপুর, চকবাজার, কাপড়িয়াপট্টি, কাশারীপট্টি,
ছাতিপট্টি, নানুয়াদিঘীরপাড়, কাটাবিল, চর্থা, দিগাম্বরীতলাসহ বিভিন্ন এলাকায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত স্থানীয় তরুন-যুবকরা ভারতীয় কুরুচিপূর্ণ গান মাইকের মাধ্যমে সম্প্রচার করেছে। আবার এসব গানের মিউজিকের তালে নেচে-গেয়ে রাতভর পার্টিতে মজে ছিলো তরুন-যুবকরা।
জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গানকে অপমানঃ
পাড়া-মহল্লায় তরুন-যুবকরা ভারতীয় গানের সাথে মাঝে-মধ্যে জাতীয় সংগীত ও দেশাত্ববোধ গানও মাইকে সম্প্রচার করতে শোনা গেছে। এতে করে জাতীয় সংগীত আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি’’ ও দেশাত্ববোধক গানগুলোকে ভারতীয় হিন্দি গানগুলোর কাতারে ফেলে দেয়া হয়েছে। এতে করে অপমানিত করা হচ্ছে জাতীয় সংগীত, মহান ভাষাদিবসের ও দেশাত্ববোধক গানগুলোকে। ছোট শিশুদের কাছেও এক সময় জাতীয় সংগীত আর ভারতীয় গান এক মনে হবে । তারা হয়তো জানবে না জাতীয় সংগীত শ্রদ্ধার সহিত দাড়িয়ে গাইতে হয়, শুনতে হয়। জাতীয় সংগীতকে মনের গভীর থেকে শ্রদ্ধা জানাতে হয়, ভালবাসতে হয়।
জাতীয় পতাকাকে অসম্মানঃ
জাতীয় পতাকা দর্শকরা খেলা দেখার সময় মাথায় বাধঁতে দেখা যায়। কিন্তু জাতীয় পতাকা মাথায় বেধেঁ ভারতীয় করুচিপূর্ণ মিউজিকের তালে যখন তরুন-যুবকরা নাচানাচি করে, তা তখন অপমান ও অসম্মানের পর্যায়েই পড়ে। জাতীয় পতাকা তো মাথায় বেধেঁ হিন্দি গানে নাচাঁর জন্য নয়। অনেক শহীদের আতœত্যাগের বিনিময়ে বাংলা ভাষা ও নয় মাসের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সবুজের বুকে লাল বৃত্ত সম্বলিত স্বাধীনতার স্বাক্ষী এই জাতীয় পতাকাকে অসম্মান জানানোর জন্য তো ৩০ লাখ মানুষ শহীদ হয়নি। মহান বিজয় দিবসে ভারতীয় গানে নেচে-গেয়ে জাতীয় পতাকাকে অসম্মান জানানো হচ্ছে।

















































