নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পিরোজপুরের আবদুল জব্বারকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাঁচটি অপরাধের মধ্যে তার চারটি অপরাধই ফাঁসির যোগ্য। তবে বয়স বিবেচনায় তাকে এই সাজা দেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম জব্বারের বিরুদ্ধে এই রায় দেন।এর আগে বেলা ১১টা ৭ মিনিটে এজলাসে আসেন ট্রাইব্যুনাল-১’এর তিন বিচারপতি।
আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগসহ পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়।
আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগসহ পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল জব্বারের মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।এর আগে গত বছরের ৩ ডিসেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পিরোজপুরের জাতীয় পার্টির সাবেক এমপি ‘পলাতক’ আবদুল জব্বার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়।
























































