ডেস্ক রিপোর্টঃ
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে র্যাব। বর্তমানে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীতে উসকানি প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় মান্নাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে গত সোমবার রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না মান্নাকে। মান্নার স্ত্রী মেহের নিগার জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনানীতে মান্নার ভাতিজির বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। এ সময় তারা কোনও পরোয়ানা দেখায়নি।
তবে দিনভর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ-র্যাব জানিয়েছিল মান্না কোথায় আছেন, তা তাদের জানা নেই। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।























































