শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্রেপ্তার পরোয়ানাতে চিন্তিত নন খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৫

aw3

ডেস্ক রিপোর্ট :
গ্রেপ্তার পরোয়ানা জারি হওয়ায় চিন্তিত  নন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানার কপি রাজধানীর রমনা, গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় পাঠানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে খালেদা জিয়া চিন্তিত না হলেও কার্যালয়ের ভিতরে থাকা নেতারা মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন বলে কার্যালয় সুত্রে জানা গেছে।

এ বিষয়ে চেয়ারপাসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বলেন, গ্রেপ্ত্রা পরোয়ানাতে চেয়ারপারসন খালেদা জিয়া চিন্তিত নন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছেন খালেদা জিয়া।

তিনি বলেন,সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করে আন্দোলন দমন করতে চান। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না। চেয়ারপারসন আন্দোলন অব্যাহত রাখতে অনড়।

খোঁজ নিয়ে জানা গেছে,মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন ভেতরে আটকে পড়া মানুষগুলো। এদের মধ্যে বিএনপি নেতাকর্মী ছাড়াও আছেন চেয়ারপারসন’স সিকিউরিটি ফোর্স ও মিডিয়া উইং সদস্য, চেয়ারপারসনের ব্যক্তিগত স্টাফসহ প্রায় ৫০ জন।

বুধবার দুপুর থেকে মিডিয়াকর্মী, মিডিয়ার গাড়ি শুধু নয়, পুলিশের আনাগোনাও বেড়েছে গুলশান কার্যালয়ে। সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন এজেন্সির সদস্যরাও নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি