ডেস্ক রিপোর্ট :
স্পোটর্স ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে। জবাবে ২৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে আয়ারল্যান্ড ৪৯ ওভার ২ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
বুধবার ব্রিসবেনের ঝলমলে আবহাওয়ায় উলুনগাবার পুল বির মাঠে বাংলাদেশ সময় সাড়ে ৯টায় শুরু হয় এবারের বিশ্বকাপের ১৬তম ম্যাচটি। আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত।
খেলার শুরুতে যেন কচ্ছপ গতির নীতি নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। ঠা-া মাথায় ১, ২, ৩ করে রান নিয়ে এগুচ্ছিল তারা। ধীরে কিন্তু স্থীর গতিতে চলার নীতিতে ওপেনার ব্যাটসম্যান আন্দ্রি বেরেনগার এবং আমজাদ আলী মাঠের দখল নিয়ে থাকলো প্রায় ১৯ ওভার। একের পর এক বিধ্বংসী বোলাররা কখনও বাউন্স, কখনও ইয়র্কার দিয়ে পর্যুদস্ত করার চেষ্টা করছিল। কিন্তু তাতেও রানের গড় পাঁচের কাছাকাছি অক্ষুন্ন রেখেছিল আরব আমিরাত। তারপর মাঝখানে সে গড় কমে যেতে থাকে, আমিরাতকে অনেকটা শংকার মুখে ফেলে দিয়ে ধপাধপ পড়তে থাকে উইকেট! তবে শেষ পর্যন্ত একটি সম্মানজনক লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে দলটি।
আরব আমিরাতের ওপেনিং আন্দ্রি বেরেনগার এবং আমজাদ আলির জুটি ভাঙে ১১তম ওভারে দলীয় ৪৯ রানে। পল স্টার্লিংয়ের বলে ক্যাপ্টেন পোর্টফিল্ড-এর হাতে ক্যাচ তুলে দেন বেরেনগার। তিনি করেন ১৩ রান। আমজাদ আউট হন ৪৫ রানে। দলীয় রান যখন ৭৩ তখন তিনি অফসাইডে ওব্রেইলের বলে ক্যাচ তুলে দেন। আর নতুন কৃষ্ণ চন্দ্র কোনো রান না করেই খালিহাতে ফিরে যান প্যাভিলিয়নে। ওব্রেইলের বলে স্বপ্নীল মাত্র ২ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন । তার ক্যাচটি নেন স্টার্লিং। ওব্রেইলের তৃতীয় শিকার হন খুররাম। তিনি করেন ৩৬ রান।
এরপর মাঠে নামেন রোহান মুস্তাফা। ৩৪. ২ ওভারে কুসাকের বলে উইলসনের ক্যাচে মাঠ ছাড়েন রোহান মাত্র ২ রান নিয়ে। ৪৭ তম ওভারের প্রথম বলে আমজাদ জাভেদ মাঠ ছাড়েন সোরেনসেনের বলে জয়েসের হাতে ক্যাচ আউট হয়ে। ৪৮.৪ ওভারে শায়মন আনোয়ার দলের জন্য ১০৬ রান উপহার দিয়ে মাঠ ছাড়েন। তাকে মাঠ ছাড়তে হয় উইলসনের হাতে তুলে দেয়া ক্যাচের মধ্য দিয়ে। বলে ছিলেন সোরেনসেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন মোহাম্মদ তৌকির। ৪৯.৫ ওভারে মোহাম্মদ জাভেদ ১৩ রান নিয়ে একটি ক্যাচ তুলে মাঠ ছাড়েন।
৫০ ওভার শেষে দলীয় রান ২৭৮, ৯ উইকেটের বিনিময়ে।। মনজিলা গুরুজি এবং মোহাম্মদ তৌকির নট আউট হিসেবে মাঠ ছাড়েন।
আরব আমিরাতের বিপক্ষে ব্যাট ওপেন করতে নেমেছিলেন পিআর স্টার্লিং এবং উইলিয়াম পোর্টারফিল্ড। খেলার পঞ্চম ওভারের শুরুতে আমিরাতের গুরুজির বলে পাটিলের হাতে ক্যাচ তুলে মাঠ ছাড়েন স্টার্লিং।
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে ক্যাপ্টেন পোর্টারফিল্ডের সঙ্গে জুটি বাধেন এড জয়েস। ১৮.৪ ওভারে এড জয়েস ব্যক্তিগত ৩৭ রান নিয়ে মাঠ ছাড়েন। আমজাদ জাভেদের বলে তার ক্যাচটি লুফে নেয় পাটিল। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন নিয়াল ওব্রেইন। ২৩.৩ ওভারে উইলিয়াম পোর্টারফিল্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ তৌকিরের বলে। এরপর ব্যাট করতে এসেছেন অ্যান্ডি বালবির্নি। ২৫.৩ ওভারে তৌকিরের বলে ওব্রেইন এলবিডব্লিউ হয়ে যান। তার পরিবর্তে মাঠে নামেন গ্যারি উইলসন। ৩৮.৪ ওভারে অ্যান্ডি বালবির্নি ক্যাচ আউট হন মোহাম্মদ নাভিদের বলে, সাকলাইন হায়দারের হাতে। ৪৪.৪ ওভারে কেভিন ওব্রেইন ক্যাচ আউট হন মোহাম্মদ নাভিদের হাতে, আমজাদ জাভেদের বলে। মোহাম্মদ নাভিদের করা ৪৬ তম ওভারের শেষ বলে আমজাদ জাভেদের হাতে ক্যাচ তুলে মাঠ ছাড়েন উইলসন।
শেষ বলে বলার মুহম্মদ নাভেদের মুখোমুখি ছিল জর্জ ডকরেল। মাত্র ২ রান দরকার আর। বলটি স্ট্রেইট হিট করেন ডকরেল। বলটি উপরে উঠলেও দুরে নোম্যান্সল্যান্ডে গিয়ে পড়ে সেটি। ততক্ষণে দুইবার পিস কভার করে দুটি রান নিয়ে নেন ডকরেল। জিতিয়ে নেন নিজের দলকে।

























































