স্পোর্টস ডেস্ক :
বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের সামনে লক্ষ্য ১০৩ রান। প্রতিপক্ষ আবার সংযুক্ত আরব আমিরাত। ম্যাচের গতিপথ এক প্রকার নির্ধারণই হয়ে গেছে অনেক আগেই। কিন্তু ভারতের বিপক্ষে আমিরাতে পরাজয়ের ব্যবধান কতটা হবে, সেটাই ছিল দেখার। কিন্তু ন্যূনতম লড়াই ছাড়াই অসহায় আত্মসমর্পণ করল আইসিসির সহযোগী দেশটি। ৯ উইকেটে জিতে পয়েন্ট টেবিল নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখল ভারত।
মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে অবশ্য শুরুতেই হোঁচট খায় ভারত। মোহাম্মদ নাভিদের বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। ব্যস, অতটুকুই সাফল্য আমিরাত বোলারদের। এরপর হেসেখেলে, ‘ধীরলয়ে’ বাকিটা শেষ করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত অপরাজিত ৫৭ ও কোহলি ৩৩ রানে। লক্ষ্যে পৌঁছাতে ভারতের লাগে ১৮.৫ ওভারে।
এর আগে রবিচন্দন অশ্বিনের ঘূর্ণিতে নাকাল আমিরাত অলআউট ১০২ রানে। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা অশ্বিন।

























































