শুক্রবার,১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বকাপে জয়ের মুখ দেখলো পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৫

 

9e9cc47c7cb854030f7ff98696343a4d-Misbah

ডেস্ক রিপোর্টঃ
অবশেষে বিশ্বকাপে জয়ের দেখা পেল পাকিস্তান। জিম্বাবুয়েকে ২০ রানে হারিয়ে তারা এবারের আসরের প্রথম জয়ের সাধ গ্রহণ করলো।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক মিসবাহুল হক।

২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। রানের চাকা সচল রাখলেও একে একে উইকেট হারাতে থাকে দলটি। পরে অষ্টম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুললেও শেষ রক্ষা হয়নি তাদের। ৪৯ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২১৫ রানে। ২০ রানে জয়লাভ করে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইরফান ৪টি করে উইকেট লাভ করে।

এর আগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যায় একসময়ের বিশ্বচ্যাম্পিয়ান পাকিস্তান



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি