শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মার্চেই কামারুজ্জামানের সাজা কার্যকর: তথ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৫

 

image_18216

মার্চ মাসেই জামায়াত নেতা কামারুজ্জামানের সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন মাঠে মাসব্যাপী বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্লগার অভিজিৎকে মানুষরূপী দানবেরা নৃশংসভাবে হত্যা করেছে, এই হত্যাকা-ের নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, এসব দানবের কাছে হেরে গেলে চলবে না। যুদ্ধ এখনও শেষ হয়নি। যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে জঙ্গি, মৌলবাদ নির্মূল না হবে যুদ্ধ চলবেই। বাংলার জনগণ আগুন ও সন্ত্রাসীদের কাছে মাথা নত করবে না।

খালেদা জিয়া ও তারেক জিয়াকে আগুন সন্ত্রাসের নায়ক উল্লেখ করে তিনি আরো বলেন, যারা আলোচনার কথা বলেন তারাও মূলত ঘাতকদের পক্ষে কাজ করছেন। আগুন সন্ত্রাস, হত্যা, জ্বালাও পোড়াওকারীদের সাথে কোন সমঝোতা হতে পারে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে ঊন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।

অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি ও স্কয়ার গ্র“পের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, বই মেলা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী, সাধারণ সম্পাদক প্রফেসর শিবজিত নাগ, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

এর আগে বিকেল ৪টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাবনা সার্কিট হাউসে জেলা জাসদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি