শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনা-দেবিদ্বার সীমান্তের কুটুম্বপুরে যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৫

Chandina murder news pic 2
শরীফ আহমেদ খান জুয়েল
ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা সাহারপাড়ে ফাহাদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর বাস স্টেশন সংলগ্ন নির্মাণাধীন সিএনজি পাম্পের পরিত্যক্ত স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ফাহাদ চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের লগড্ডা গ্রামের হুমায়ূন কবিরের ছেলে। তারা কর্মের তাগিদে ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন লাজৈর আবু তাহের এর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন এবং ইলিয়টগঞ্জ বাজারের স্বপন মিয়ার অটো পার্টসের দোকানে চাকুরী করতেন। স্থানীয় সূত্রে জানাযায়, কুটুম্বপুর বাস স্টেশনের পশ্চিম-উত্তর পাশে ৫/৬ বছর যাবৎ একটি সিএনজি পাম্পের নির্মাণ কাজ বন্ধ ওই স্থানটির এক কোনে এলাকার লোকজন কয়েকটি খড়ের গাদা (স্তুপ) করে রাখে। রবিবার বিকেলে খড়ের মালিক স্তুপ থেকে খড় নেওয়ার সময় এক যুবকের মরদেহ দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। ঘটনাটি দ্রুত লোক মুখে ছড়িয়ে পড়ায় উৎসুক জনতাদের মধ্যে অনেকে নিহতের মরদেহ সনাক্ত করে। খবর পেয়ে ফাহাদ এর মা-বাবাসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে।স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলটি চান্দিনা ও দেবিদ্বারের সীমান্তবর্তী এলাকা। তবে ভৌগলিক সীমারেখায় স্থানটি দেবিদ্বার থানাধীন সাহারপাড়া গ্রামের হওয়ায় আমি দেবিদ্বার থানা পুলিশে খবর দেই। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন স্থানটি দেবিদ্বার থানাধীন। তিনি জানান, নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। তবে ধারণা করা হচ্ছে দিন দুপুরে কেউ বা কাহারা তাকে হত্যা করে ফেলে যায়। পরে তিনি দেবিদ্বারের পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগ পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান নেন। এব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি