বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নমিনেশন পেতে হলে পাশে দাঁড়ান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৫

bnp-khaleda

বিশেষ প্রতিনিধিঃ

আগামী নিবার্চনে বিএনপি থেকে নমিনেশন পেতে হলে আন্দোলনে ক্ষতিগ্রস্থ দলের নিহত, পঙ্গু, মামলা হামলার শিকার, কারাগারে রয়েছেন এমন নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। যারা এই দু:সময়ে দলের পাশে দাড়াবেন না তাদের ব্যাপারে কঠোর মনোভাব পোষণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের ঘনিষ্ঠ সুত্রে বিষয়টি জানা গেছে।

সুত্রটি জানায়, বেগম খালেদা জিয়া আন্দোলনের কারণে নিজে আন্দোলনে ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের ও তাদের পরিবারের পাশে দাড়াতে পারছেন না। এ কারণে তিনি ক্ষতিগ্রস্থ নেতা-কর্মী ও তাদের পরিবার-পরিজনের পাশে দাঁড়াতে দলের স্থানীয় প্রভাবশালী নেতা, প্রাক্তন সংসদ সদস্য, দলের আইনজীবীদেরকে এই নির্দেশ দিয়েছেন। খালেদা জিয়ার এই নির্দেশ মানা না হলে বা এসব নেতাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অভিযোগ করা হলে ভবিষ্যতে তাদের ব্যপারে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে কঠোর মনোভাবের কথা ইতিমধ্যে চেয়ারপারসনের পক্ষ থেকে দলের সঙ্গে সংশ্লিষ্টদেরকে জানিয়ে দেয়া হয়েছে। আগামীতে দলের নমিশন পেতে চাইলে খালেদা জিয়ার এই নির্দেশ যারা মেনে কাজ করেছেন তাদেরকে প্রাধান্য দেয়া হবে।

জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, কেন্দ্র থেকে শুরু করে মাঠপর্যায়ে যেসব নেতা-কর্মী গ্রেফতার ও কারাগারে রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে তাদের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। দলের চেয়ারপারসনের নির্দেশে স্থানীয় দলীয় আইনজীবীদের এ বিষয়ে কী করতে হবে সে বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে আন্দোলনে দলের যেসব নেতাকর্মী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে আগামীতে মুক্তিযোদ্ধা হিসেবে মুল্যায়ন করবে দলটি। এসব ক্ষতিগ্রস্থ নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন জোটের চলমান আন্দোলনে সারাদেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী গুম, হত্যা, নির্যাতন ও গ্রেফতার হয়েছেন। এছাড়া দলের তৃণমুল নেতাকর্মীদের নামে দেয়া হয়েছে অসংখ্য মামলা। অনেকে কারাগারে রয়েছেন। কিন্তু আর্থিকভাবে অসচ্ছলতার কারণে এসব নেতাকর্মীরা আইনি লড়াই করতে পারছেন না। তাই ক্ষতিগ্রস্থ এসব পরিবারের কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া মাঠপর্যায়ের দায়িত্বশীল নেতাদেরকে এসব নেতা-কর্মীদের পাশে দাড়াতে নির্দেশ দিয়েছেন। যাতে তারা যথাযথ আইনি সহায়তা পায়। এজন্য সারাদেশে দলের যেসব আইনজীবী রয়েছেন তাদেরকে ক্ষতিগ্রস্থ নেতাকর্মীকে আইনি সহায়তা দেয়ার জন্য এগিয়ে আসার কথা বলেছেন

এছাড়াও খালেদা জিয়া ক্ষতগ্রস্থ নেতা-কর্মীদের পরিবারগুলো কী অবস্থায় আছে, সে ব্যাপারে খোঁজ নিয়ে স্বল্প সময়ের মধ্যে তালিকা করে তার দপ্তরে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

চেয়ারপারসনে ঘনিষ্ট এই সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ব্যার্থ হলে কিংবা চেয়ারপারসনের নির্দেশের কোনো ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে খালেদা জিয়ার দেয়া নিদের্শনায় বলা হয়েছে, আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হলে বা বিএনপির কোনো নেতা-কর্মী ও তাদের পরিবার-পরিজনের সদস্যদেরকে পুলিশ র‌্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা তুলে নিয়ে গেলে স্থানীয়ভাবে বিএনপির দায়িত্বশীল নেতা, সাংবাদিকদের ও সংশ্লিষ্ঠ এলাকার আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে অবহিত করার জন্য নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি