স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ৭ নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গুলশান থানার অপারেশন্স অফিসার শেখ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, যেহেতু ওই বাসায় কেউ থাকেন না। তাই নিরাপত্তারও প্রয়োজন নেই। রোববার সন্ধ্যায় সেখান থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই সাতজন বিগত চার বছর ধরে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।























































