বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাসিমের নির্দেশেই অভিজিৎ খুন : খোকার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৫

 

ANA-PIC4-400x300

স্টাফ রিপোর্টারঃ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে ১৪ দল নেতা মোহাম্মদ নাসিমের নির্দেশেই মুক্তমনার ব্লগার অভিজিৎ রায়ের নৃশংস হত্যাকান্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকা। তিনি গত পহেলা মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র যুব দল আয়োজিত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, তার কার্যালয়ে তল্লাশির অনুমতি এবং সারাদেশে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার, জেল- জুলুম ও গুমের প্রতিবাদ সভায় এই অভিযোগ করেন।

তিনি মোহাম্মদ নাসিম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি চিহ্নিত সন্ত্রাসী এবং সর্বহারাদের সাথে আপোষ করে তাদের জেলখানা থেকে ছেড়ে দিয়েছিলেন। তাদের সাথেই মোহাম্মদ নাসিমের যোগাযোগ ছিলো। নাসিমের নির্দেশেই সেই সব দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের মাধ্যমে অভিজিৎকে খুন করে বিরোধীদলের বর্তমান আন্দোলনকে ভিন্নভাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে সরকার।

তিনি বলেন, অভিজিৎকে হত্যার উদ্দেশ্য হচ্ছে পশ্চিমা দেশগুলোকে বুঝানো যে বাংলাদেশে জঙ্গীর উত্থান হয়েছে। সেই কারণেই সংখ্যালঘু এবং ইসলাম বিদ্বেষী অভিজিৎকে টার্গেট করা হয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করার জন্য বাংলাদেশের আদালতকে ব্যবহার করছে। যে কারণে আদালতের মাধ্যমে বেগম জিয়ার গুলশানের কার্যালয় তল্লাশী করার আদেশ নিয়েছে। দুর্ভাগ্য বাংলাদেশে আমাদের আজ এটাও দেখতে হলো। আইয়ুব, ইয়াহিয়া এবং সর্বশেষ এরশাদকে আমরা আন্দোলনের মাধ্যমে বিদায় জানিয়েছিলাম কিন্তু জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া এমন সরকার দেখিনি। তিনি বলেন, সরকার শুধু মাত্র ক্ষমতায় থাকার জন্য বিচারলয়কে জুলুমের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।

জিল্লুুর রহমান জিল্লুু বলেন, বর্তমান সরকারের দু:শাসনে শুধু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নন সারা বাংলাদেশ অবরুদ্ধ। আমদের প্রিয় জš§ভূমি জেলখানায় পরিণত হয়েছে। তিনি মুক্তমনার ব্লগার অভিজিৎ হত্যাকান্ড সম্পর্কে বলেন, যার বিশ্বজিৎকে হত্যা করেছে তারাই অভিজিৎকে হত্যা করেছে।
সভাপতির বক্তব্যে আবু সাইদ আহমেদ বলেন, রাস্তায় নয় ঘরে ঢুকে বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামীম মাহমুদ, সোয়েব চৌধুরী, জাহিদ খান, কাজী আমিনুল হক স্বপন, আফরোজা বেগম রোজি, হামিদুর রহমান হামিদ, মজিবুর রহমান, মাসুক আহমেদ, ইকবাল হায়দার, ফয়েজ আহমেদ চৌধুরী প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি