বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিজিৎ হত্যায় প্রধান সন্দেহভাজন ফারাবী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৫

facabi

স্টাফ রিপোর্টারঃ

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায় হত্যায় প্রধান সন্দেহভাজন আসামি ফারাবী শফিউর রহমানকে আটক করেছে র‌্যাব-১০। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে র‌্যাব সদর দপ্তরে নেয়া হয়েছে।

উত্তরায় র‌্যাব সদর দপ্তরে দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

দুই বছর আগে শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় গ্রেপ্তার হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফারাবী শফিউর রহমান। রাজীব হায়দারের জানাজা পড়ানো ইমামকে হত্যার হুমকি দিয়েছিলেন এই ফারাবী। পরে তিনি জামিনে মুক্তি পান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি