মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্ধারে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, হেলপার অগ্নিদগ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৫

তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লার দেবিদ্ধার উপজেলা ইউসুফপুর এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুবৃর্ত্তরা। এতে হেলপার জজ মিয়া (৩২) অগ্নিদগ্ধ হয়েছে। তবে চালক মনির হোসেন সামান্য আহত হয়েছেন। ট্রাকটি প্রায় অর্ধেক পুড়ে গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮ টায় এ ঘটনা ঘটে।
আহত হেলপারকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি