বৃহস্পতিবার,৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৪ কেজি হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৫

comilla heroin-4.3.15
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বৌয়ারা বাজার বিওপির নোয়াপাড়া এলাকা থেকে ৪ কেজি হেরোইন পরিত্যক্ত অবস্থায় আটক করেছে ১০ বিজিবি সদস্যরা । যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আতাউল্লাহ জামীর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রাস্তার পাশ থেকে হেরোইন আটক করে।
১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারিরা হয়ত মালগুলো নোয়াপাড়া এলাকায় এনে জমা করে রেখেছিল । সুযোগ বুঝে হয়ত পাচাঁর করত । আমাদের বিজিবির সদস্যরা রাস্তায় টহল দেয়ার সময় চার প্যাকেটের ভিতরে রাখা ৪ কেজি হেরোইন উদ্ধার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি