ডেস্ক রিপোর্টঃ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যু পরোয়ানা স্থগিত হয়ে গেছে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
কামারুজ্জামানের পক্ষে সুপ্রীম কোর্টে রিভিউ দায়ের করার পর বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, কামারুজ্জামানের আইনজীবীরা যেসব কথা বলেন সেগুলো আদালত অবমাননা হওয়ার মতো।
এ্যাটর্নি জেনারেল বলেন, কামারুজ্জামানের রিভিউটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে যাবে।
প্রসঙ্গত, কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে ৪৪টি যুক্তি আনা হয়েছে। মূল ৪৫ পৃষ্ঠার আবেদনে মোট ৭০৪ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করে রিভিউ দাখিল করেন তার আইনজীবীরা।
























































