বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর ও বুড়িচংয়ে বিএনপি-জামায়াতের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৫

রেজাউল করিম রাসেলঃ

কুমিল্লা সদর ও বুড়িচংয়ের কাবিলা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ১০৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করেছে পুলিশ।

জানা যায়, সোমবার সন্ধ্যায় নগরীর রামঘাটলায় দুটি সিএনজিতে এবং রেইসকোর্স এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ জনের নামে মামলা দায়ের করেন।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল মামলার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুরে চট্টগ্রামগামী তিনটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বাদি হয়ে মঙ্গলবার সকালে স্থানীয় বিএনপি-জামায়াতের ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনের নামে একটি মামলা দায়ের করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি