বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৫

14117110902
রেজাউল করিম রাসেলঃ
কুমিল্লার দাউদকান্দিতে মানিক মিয়া (২৪)নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এই লাশ উদ্বার করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম মিয়া জানান, সকালে উপজেলার শ্রীরায়েচর এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে মানিক মিয়া (২৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নিহত মানিক মিয়া দাউদকান্দি উপজেলার খালিশা গ্রামের আঃ রাজ্জাক মিয়ার ছেলে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি