রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে ট্রাক্টরের চাপাঁয় ট্রাকের হেলপার নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৫

image_26619

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম উপজেলার পৌর এলাকার কবুতর বাজারে ট্রাক্টরের চাপাঁয় হৃদয় (২৪) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।

নিহতের বাড়ি নারায়নগঞ্জ জেলার নিতাইগঞ্জে । সে ট্রাকের হেলপারের কাজ করত।

মঙ্গলবার বেলা ১২ টায় এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কবুতর বাজারে ট্রাক্টরের চাপাঁয় ওই ট্রাকের হেলপার ঘঁনাস্থলেই মারা যায়। ঘাতক ট্রাক্টরটি লাকসাম থানা পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। তবে ঘাতক ট্রাক্টর চালক নজরুল পালিয়ে যেতে সক্ষম হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি