শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিক কাজী মমতাজ উদ্দিনের শোকসভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৫

DSC_0179

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মমতাজ উদ্দিনের মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শনিবার বিকালে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে প্রয়াত সাংবাদিক কাজী মমতাজ উদ্দিনের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন তাঁর সহধর্মীনী শিরিন মমতাজ, ন্যাপ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, অধ্যক্ষ ড. আলী হোসেন চৌধুরী, শিল্পী শাহজাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর মজুমদার, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, সাংবাদিক বাকিন রাব্বি, কুমিল্লা বার’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, দৈনিক বাংলার আলোড়নের সম্পাদক মো: রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক, সাপ্তাহিক ক্রাইম রিপোর্টারের সম্পাদক মুহম্মদ মিজানুর রহমান চৌধুরী, শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান, সাংবাদিক মো: সহিদুল্লাহ, ইয়াসমিন রীমা ও সাদিক হোসেন মামুন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে কুমিল্লা প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত স্মরণিকা পাঠ করেন ক্লাবের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু শুভেচ্ছা বক্তব্য ও অনুষ্ঠান শেষের দিকে সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রতন ধন্যবাদ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত শোকসভায় উপস্থিত থাকায় সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন, ক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক।
উল্লেখ, মরহুম সাংবাদিক কাজী মমতাজ উদ্দিন একাধারে একজন লেখক, মুক্তিযুদ্ধের সংগঠক ও রানীতিক ছিলেন। তিনি কুমিল্লা জেলা কৃষকলীগের সভাপতি হিসেবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক কাজী মমতাজ উদ্দিন গত ৬ মার্চ রাতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি