গত রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা ক্লাবের প্রবীণ সদস্য ও প্রাক্তন সাধারণ সম্পাদক মরহুম মোঃ আবদুস সহীদ ইসহাক-এর স্মরণে কুমিল্লা ক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। শোকসভার শুরুতে দোয়া মাহফিল পরিচালনা করেন চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। শোকসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ক্লাবের উর্ধ্বতন সহ-সভাপতি উপাধ্যক্ষ হাসান ইমাম ফটিক। মরহুম মোঃ আবদুস সহীদ ইসহাক সম্পর্কে স্মৃতিচারণ করেন কুমিল্লা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, বিশিষ্ট শিক্ষাবিদ ও মরহুমের সহপাঠি প্রফেসর আমির আলী চৌধুরী, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহাম্মদ, সিনিয়র সদস্য এডভোকেট দিলীপ কুমার পাল, মোঃ নাসির উদ্দিন আহমেদ, ড. আলী হোসেন চৌধুরী, অনুভূতি ব্যক্ত করেন মরহুমের বড় ছেলে খালেদ ওবাইদুল্লাহ। শোকসভা পরিচালনা করেন ক্লাবের কল্যাণ সম্পাদক মাহাবুব আলম বাবু। শোকসভায় কুমিল্লা ক্লাবের সদস্য কল্যাণ তহবিলের অর্থ মরহুম মোঃ আবদুস সহীদ ইসহাক এর নমিনিকৃত তিন ছেলেকে প্রদান করা হয়। শোকসভায় কুমিল্লা ক্লাবের সদস্যবৃন্দ এবং মরহুমের পরিবার পরিজন উপস্থিত ছিলেন।


















































