বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাসের ধাক্কায় ছাত্রী আহতের প্রতিবাদে কুবিতে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৫

cou_111141646
তোফায়েল আহমাদ, কুবিঃ
বেপরোয়া গতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন বাসের ধাক্কায় গত বৃহস্পতিবার কম্পিউটার সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের নাদিয়া আফরিন কারিশমা গুরুতর আহত হন। এই ঘটনার প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের কাঠাঁলতলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট কয়েক দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত চালকের শাস্তির দাবি এবং আহত ছাত্রীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান জানান। মানববন্ধনে অদক্ষ চালক দিয়ে পরিবহন বাস পরিচালনা থেকে বিরত থাকতেও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়। মানববন্ধন শেষে অভিযুক্ত চালকের শাস্তি, বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য দক্ষ চালক নিয়োগ, ত্রুটিমুক্ত বাস সরবরভহ, আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচ বহন, বাসের সংখ্যা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের প্রতীকযুক্ত বাস অন্যত্র ব্যবহার করা থেকে বিরত থাকাসহ কয়েক দফা দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বিআরটিসির ভাড়া করা একটি বাসের (ঢাকা মেট্টো-ব ১১-৪৯৭৪) ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাদিয়া আফরিন কারিশমা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কারিশমাকে কুমিল্লা মেডিকেলে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি