শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু, আহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৫

DEBIDWAR (COMILLA) PIC_- _ ROAD ACCIDENT- NIHOTO-1, AHOTO-2, 16.03.15 (4)
মোঃ সাইফুল ইসলাম, দেবিদ্বারঃ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলাধীন বড়আলমপুর এলাকায় সোমবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৪টায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু এবং আরো দু’ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আশংখাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বড়আলমপুর এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী একটি পাথর বোঝাই ট্রাক (ট্রাক নং- ঢাকা মেট্রো-ট-১৮-৩৭৩২) চাকা পামচার হওয়ায় মেরামত করছিল। অপর দিকে তরকারী বোঝাই একটি পিকআপ ভ্যান (নং- ঢাকা মেট্রো-অ-১১-৩৭৯৭) ব্রাক্ষণবাড়িয়া মুখী দ্রুতগামী একটি পিকআপ ভ্যান থেমে থাকা পাথর বোঝাই ট্রাকটির সাথে মুখো-মুখী সংঘর্ষ হলে পিকআপভ্যানটি ধূমড়েমুচরে যায়। পিকআপ ভ্যানের চালক নরসিংদী জেলার রায়পুর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের মোঃ জয়নাল আবেদীন(২৫) চাপা তার ড্রাইভিং সিটেই মৃত্যু হয়। অপর দিকে একই গাড়ির হেলপার একই এলাকার আব্দুল হাইয়ের পুত্র মোঃ রুবেল এবং কাঁচামালের ব্যবসায়ি নোয়াখালী জেলার সুধারাম থানার পশ্চিম রাজানগর গ্রামের গ্রামের কোব্বাত আলীর পুত্র মোঃ সাহাব উদ্দিন(৪৫)’র ধুমড়ে যাওয়া গাড়ির চিপায় আটকে যায়। ঘটনাস্থলে উপস্থিত দেবিদ্বার থানা ও হাইওয়ের পুলিশ ট্রাক লাগিয়ে পিকআপভ্যানটি সরিয়ে আহত দুজন ও মৃত চালককে উদ্ধার করেন। আহত সাহাব উদ্দিনের পায়ের গোড়ালি কেটে উদ্ধার করতে হয়।
মীরপুর হাইওয়ে পুলিশ ফারির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) আবু জাহের জানান, আহত দু’জনের অবস্থাই মারাত্মক। নিহত চালকের লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও ভ্যান গাড়ি দুটি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি