ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় পিকআপ ভ্যানের চাপাঁয় আলী আশ্রাফ (৬৫) নামের অবসর প্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত মোঃ আলী আশ্রাফ (৬৫) কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা পূর্বপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের পুত্র। তিনি আবিদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
বুধবার (১৮ মার্চ) দুপুরে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানান, মোঃ আলী আশ্রাফ দুপুরে সবজি ক্রয় করার জন্য বাইসাইকেলযোগে স্থানীয় নিমসার বাজারে যায়। সেখান থেকে সবজি ক্রয় করে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মহাসড়কের কোরপাই কমিউনিটি ক্লিনিকের সামনে এসে রাস্তা পার হওয়ার সময় চান্দিনামুখি একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে চাপাঁ দিয়ে পালিয়ে যায়। এতে আলী আশ্রাফ মারাত্মকভাবে মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাবিলা ইর্ষ্টান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল বিকেল পৌণে ৩ টায় জানান, এ বিষয়টি সর্ম্পকে আমি অবহিত নই। খোজঁ নিয়ে দেখছি।


















































