
মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লার দেবিদ্বার এস.এ সরকারি কলেজ বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম শাকিল ভূইয়া (২৬) গতকাল মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলা সদরের পোষ্ট অফিস এর একটু দক্ষিন পার্শ্বে কুমিল্লা – সিলেট মহাসড়কের এক মমার্ন্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়। আহত শাকিলকে চিকিৎসার প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রা পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এদিকে ওই ঘটনায় ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলা সদরের পোষ্ট অফিস দক্ষিন পার্শ্বে কুমিল্লা – সিলেট মহাসড়কে কুটি থেকে ছেড়ে আসা একটি সুগন্ধা বাস (চট্টোমেট্ট- জ যাহার নং ০৮৯৬ ) অপর দিক থেকে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রলীগ সভাপতি শাকিল সড়ক দূর্ঘটনায় আহত হলে চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে এদিকে তার মৃত্যুর খবর শুনে পুরো উপজেলা জুড়ে শুরু হয় শোকের মাতম এবং ক্ষোভে উত্তেজিত হয়ে কুমিল্লা- সিলেট মহাসড়কে একটি সুগন্ধা বাস ভাংচুর চালায় এবং দু’দিকের গাড়ী অবরোদ্ধ করে রাখে। পরে পুলিশ প্রসাশন ও দর্লীয় নেতা কর্মীদের অনুরোধে কিছুটা শান্ত হয়। অপর দিকে মৃত শাকিলে লাশ দেবিদ্বার উপজেলা সদরে পৌছলে স্বজনদের কান্না আকাশ ভারী হয়ে যায়।পুরো উপজেলা জুড়ে চলচ্ছে শোকের মাতম।
জানাযায়, মৃত শাকিলের গ্রামের বাড়ী কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা ভূইয়া বাড়ী দেবিদ্বার উপজেলা সদরের মঞ্জু সওদাগরের ৩তলায় ভাড়া বাড়ীতে থাকত।
এদিকে শাকিলে অকাল মৃত্যুর খবর শুনে তার পরিবারকে শান্তনা দিতে ও সমবেদনা জানাতে ছুটে আসে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য , সাবেক মন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী,সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ কামাল চৌধুরী, সাধারন সম্পাদক সারোয়ার সোহেন বাবু, বর্তমান সভাপতি আবু কাউছার অনিক, সাধারন সম্পাদক ফরহাদ ফকির সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও পেশার মানুষ। এদিকে এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা করা হয়নি।

















































