স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন বদরুল হুদা জেনু। সহ সাধারণ সম্পাদক পদে দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী মাজহারুল ইসলাম ও দিগন্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মো: খালেদ সাইফুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দেশ টিভির প্রতিনিধি কাজী মাজহারুল ইসলাম ১২টি ভোট পেয়ে বিজয়ী হন।
কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের এক বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ১৩টি পদে পূরণের লক্ষ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বাংলাভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, সহ সভাপতি পদে মোহনা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এম এ বাশার খান, সাধারণ সম্পাদক পদে একুশে টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি, সাংগঠনিক সম্পাদক পদে মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন রনী, অর্থ সম্পাদক পদে এস এ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টি ফোর এর কুমিল্লা জেলা প্রতিনিধি আশিকুর রহমান সোহেল, নির্বাহী সদস্য পদে ইসলামিক টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ওমর ফারুকী তাপস, দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, আর টিভির স্ট্যাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ও যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান দিলরুবাইয়াত সৌরভী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার বুধবার সন্ধ্যায় সহ সাধারন সম্পাদক পদে ভোট গ্রহণের পর সবকটি পদের ফলাফল ঘোষনা করেন। গত ২রা এপ্রিল প্রতিদ্ব›িদ্ধ প্রার্থীরা মনোনায়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র বাছাই ও প্রত্যাহারের পর গতকাল একটি পদে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার বদরুল হুদা জেনু। এই নির্বাচন কমিশনারের সহকারী ছিলেন রোটারিয়ান রেজবা উল হক রানা।
ফলাফল ঘোষনার পর কুমিল্লা প্রেসক্লাবে টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্যরা এবং কুমিল্লা প্রেসক্লাবের সদস্যরা নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


















































