স্টাফ রিপোর্টারঃ
ঢাকার দুই সিটি নির্বাচনী প্রচারণা চালাতে মাঠে নেমেছে বিএনপি-জামাতের দশ হাজারেরও বেশি নারী কর্মী। হামলা-মামলার ভয়ে মাঠে নামতে পারছেনা পুরুষ নেতা-কর্মীরা। ফলে নারী কর্মীরা বিভিন্ন কৌশলে ভোটারদের ঘরে-ঘরে গিয়ে বিএনপি জোট সমর্থীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালা”েছ বলে জানা গেছে।
সূত্রমতে, ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ীমী লীগ সমর্থীত প্রার্থীরা অবাধে নির্বাচনী প্রচারণা চালাতে পারলেও হামলা-মামলার ভয়ে মাঠে নামতে পারছে না বিএনপি জোট সমর্থীত প্রার্থীরা। অভিযোগ রয়েছে, ঢাকা সিটির বিভিন্ন ¯’ানে বিএনপির প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ নির্বাচনী প্রচারণায় বাঁধা দিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যায়গায় ইতোমধ্যেই বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হ”েছ,বিএনপি সমর্থীত প্রার্থীদের নানা ভাবে হয়রানী করেতেই পুলিশি এ তৎপরতা। আর পুলিশের এ হয়রানী থেকে কিছুটা রেহাই পেতেই বিএনপি এ কৌশল নিয়েছে বলে জানা গেছে। বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, ইতোমধেই দশ হাজারেরও বেশি নারী কর্মী মাঠে নেমে নির্বাচনী প্রচারণা চালা”েছ। প্রয়োজনে এ সংখ্যা বাড়ানোর ও পরিকল্পনা রয়েছে দলটির। বিশেষ করে বোরকা পরা জামায়াতের নারী কর্মীরা এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানান তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে: জে: (অব:) মাহাবুবুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে পারছেনা বিএনপি। ঢাকা সিটি দক্ষিণের প্রার্থী মীর্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালা”েছন তার স্ত্রী। মীর্জা আব্বাসই না শুধু, বিএনপির কোন নেতা কর্মীই মাঠে নেমে নির্বাচনী প্রচারণা চালাতে পারছে না। নারীদের ক্ষেত্রেও একই রকম বাধা এলেও তারা মাঠে না নেমে ঘরে-ঘরে গিয়ে প্রচারণার কাজ চালাতে পারেন। এ জন্যই নারী কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হলে এ সংখ্যা দশ হাজারই নয় এর বেশিও হতে পারে বলে জানান।
























































