স্টাফ রিপোর্টার।।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কড়াইল বস্তি এলাকার এরশাদ স্কুল মাঠে আনিসুল হক তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর দুপুরে তেঁজগাও ডিজি প্রেস এলাকায় আনিসুল হক বলেন, খালেদা জিয়ার উপরে হামলা আমার ভোট কমাচ্ছে। আমি নির্বাচন কমিশনকে আকুল আবেদন জানাবো এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার।
সিটি নির্বাচনে নির্বাচনের নিরাপত্তার উদ্দেশ্যে সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রে আনিসুল হক বলেন, সেনাবাহিনী যেভাবে নামালে জনগণের সুবিধা হয় সেভাবেই নামানো উচিত।
এরআগে বস্তিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে পুনর্বাসন না করে কড়াইল বস্তির মানুষকে উচ্ছেদ করা হবে না। তারা আমাদের ভাই-বোন। তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের।























































