বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান মুনের


স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান মুনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৫

image_124863_0_77968

স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। আর নির্বাচনী প্রচারণার নির্বিঘেœ ও নিরাপদ পরিবেশেই একমাত্র এ ধরনের নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেন তিনি।

জাতিসংঘের নিয়মিত সংবাদ-সম্মেলনে বুধবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক গত কয়েকদিন বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নে জাতিসংঘের অবস্থান তুলে ধরতে গিয়ে একথা বলেন।

জাতিসংঘের প্রেস-ব্রিফিংয়ে বাংলাদেশ অংশটুকু নিচে তুলে ধরা হলো:

মুখপাত্র: বাংলাদেশ বিষয়ে আমাকে কয়েকবার প্রশ্ন করা হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। আমরা এ ব্যাপারে অবগত যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলো তদন্ত করছে। মহাসচিব (বান কি-মুন) স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। আর, নির্বাচনী প্রচারণার নির্বিঘেœ ও নিরাপদ পরিবেশেই শুধু সেটা সম্ভব।স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান মুনের

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি