বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিটি নির্বাচন, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৫

c-400x270

ডেস্ক রিপোর্টঃ
রাজধানী ঢাকার দুই অংশ ও বন্দরনগরী চট্টগ্রামের তিন নগরপিতা  নির্বাচনের ক্ষণ যতই এগিয়ে আসছে এ নিয়ে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। নির্বাচনি প্রচারকালে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনা এবং সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে তিন দফায় হামলা এ উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনে জয়ী হতে উভয় দলের মরিয়া তৎপরতায় শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সেনাবাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের ‘উল্টোরথ’ যোগ করেছে শঙ্কা।

এমনিতেই তিন সিটি করপোরেশনের ভোটকেন্দ্রগুলোর বেশিরভাগই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সরকারকে প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা সংস্থা। যাতে ঢাকার দুই অংশের এক হাজার ৯৮২ ভোট কেন্দ্রের মধ্যে এক হাজার ৪৭৪ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে গোলযোগ বা সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। ওই প্রতিদেনে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র হবে এক হাজার ৯৩টি। এর মধ্যে সাধারণ ২০৭টি, ঝুকিঁপূর্ণ ৪৩৩টি এবং অতিঝুঁকিপূর্ণ ৪৫৩টি। একইভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ভোটকেন্দ্র ৮৮৯টি। যার মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৬১টি এবং অতিঝুঁকিপূর্ণ ২৫৬টি।

বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সরকারবিরোধী টানা আন্দোলনের মধ্যেই ঢাকার দুই অংশ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নেয় সরকার। বিএনপি শুরুতে এ নির্বাচনে অংশ না নেয়ার কথা বললেও পরে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ২০ দলীয় জোটের টানা ৯৩ দিনের অবরোধের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় প্রার্থীর পক্ষে টানা প্রচারণায় নামেন। কিন্তু ২০ এপ্রিল গণসংযোগকালে কাওরানবাজারে তার গাড়িবহরে হামলার ঘটনায় উদ্বেগ ছড়ায়। পরের দুদিনও হামলা চলে তার গাড়িবহরে। খালেদা জিয়ার হামলার ঘটনায় জাতিসংঘ থেকে শুরু করে দাতাদেশ ও সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছে।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ছাড়াও তিন সিটি করপোরেশনে প্রচারকালে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রচারণায় বাধা দেয়া, একের পর এক হামলাসহ নানা ঘটনা ঘটেছে ওয়ার্ড পর্যায়ে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খুন করার জন্য ‘খুনি ভাড়া’ করা, টেলিফোনে হুমকি দেয়ার পর অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত অধিকাংশ কাউন্সিলর প্রার্থীরাই আÍগোপনে আছেন অথবা প্রচার-প্রচারণায় অংশ নিতে পারছেন না। এছাড়া বিভিন্ন জায়গায় তাদের প্রচার ক্যাম্প ভাঙচুর, পোস্টার ছিঁড়ে ফেলা, পোস্টার লাগাতে না দেয়াসহ নানা ঘটনা ঘটেছে।

এদিকে নির্বাচনের শুরু থেকেই বিএনপি-জামায়াতের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হচ্ছিল। ২০ এপ্রিল কাওরানবাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পরের দিন ২১ এপ্রিল নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সে অনুযায়ী চিঠিও দেয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কিন্তু একদিন পরই ২২ এপ্রিল সংশোধিত চিঠি পাঠায় নির্বাচন কমিশন। যাতে সেনাবাহিনীকে মাঠে নয়, ব্যারাকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর ফলে নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সেনাবাহিনী নির্বাচনি এলাকায় টহলে থাকবে না। বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাসহ (ম্যাজিস্ট্রেসি পাওয়ার) মোতায়েন করার দাবি জানানো হয়েছিল।

একের পর এক বিরূপ ঘটনার প্রেক্ষিতে ২৮ এপ্রিলকে ঘিরে উদ্বেগ ও উৎকণ্ঠা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে ব্যারাকে রাখার সিদ্ধান্তে বিশেষ একটি মহল নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে। নির্বাচনের স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। অবশ্য নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, তিন সিটি করপোরেশনে ভোটারদের নির্বিঘœ ভোটদানের জন্য প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত হিসেবে সেনাবাহিনীকেও নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, অন্যান্য বাহিনীকে অন্যান্য নির্বাচনের চেয়ে বেশি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন নির্বিঘœ করতে কমিশন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি