স্টাফ রিপোর্টার,
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন রেস্টুরেন্টের সামনে অজ্ঞাত বাসের চাপায় শিশু ও এক নারী নিহত হয়েছেন। এরা দু’জনেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ তিনজন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওয়াল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সোয়া ১১টার দিকে যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক শিশু ও নারীর মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।


















































