সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবি হোস্টেল ছাত্রলীগ সভাপতি অস্ত্রসহ আটক, মহাসড়ক অবরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৫

arrest-logo

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হোস্টেলের ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে পিস্তলসহ আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১ , সিপিসি-২ সদস্যরা।
এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা অবরোধ করেছে কুবি ছাত্রলীগ নেতাকর্মীরা। এর ফলে মহাসড়কের দুপাশে যানবাহন আটকে আছে।
শুক্রবার ( ২৪ এপ্রিল) দুপুরে কোটবাড়ি এলাকা থেকে র‌্যাব সদস্যরা ইলিয়াসকে আটক করে। দুপুর সোয়া ২ টা থেকে মহাসড়কে অবরোধ করে রেখেছে কুবি ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ দিকে মহাসড়কের অবরোধের বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল মিয়া জানান, আমরা মহাসড়কে রয়েছি। বিষয়টি দেখছি। পরে কথা বলব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি